১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে বিষপানে ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১০:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে বিষপানে ইউপি সদস্যের মৃত্যু
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের মুন্জুর রহমান (৪৫) গতকাল শনিবার সকালে বিষপানে আত্নহত্যা করেছেন। তিনি দেউলা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সোহরাব আলী পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পারবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে মুন্জুর রহমান।

বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত তানোর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেকে নিয়ে যান। সেখান কর্তব্যরত ডাক্তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং রাজশাহী যাওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়। এ বিষয়ে তানোর থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন