রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতি সভা
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্দ্যোগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বোর্ড রুমে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান এর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সমিতি সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু। উক্ত সভায় নিরাপদ খাদ্য ভোজন পিপাসুদের মাঝে সরবরাহ নিশ্চিত করতে রাজশাহী জেলা নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন-এর সাথে ব্যবসায়ীরা মতবিনিময় করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেসেÍারাঁ মালিক সমিতির উপদেষ্টা মাহাবুব আলম, সহসভাপতি আব্দুল গাফফার, মাহাবুব আলম ও শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক এস এম শিহাব উদ্দিন, প্রমুখ। সভায় রেস্তোরাঁ ব্যবসায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সমস্যা সমাধানের লক্ষ্যে সাংগাঠনিক তৎপরতা বৃদ্ধি করে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্যে সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রসাশক দপ্তরের রেস্তোরার নিবন্ধন লাইসেন্স ও নবায়ন রেস্তারাঁ ব্যবসায় সংশ্লিষ্ট সকল লাইসেন্স যথাযথ সময়ে নবায়ন করার জন্য সকল রেস্তোরা ব্যবসায়ীবৃন্দকে সমিতির পক্ষ থেকে জানানো যাচ্ছে।
