১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ৯:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবি, অলাভজনক, অরাজনৈতিক আমার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচ ঘটিকায় বেলঘরিয়াহাট ফাযিল মাদ্রাসা মাঠ থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। আমার বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডঃ ইমরান চৌধুরী এবং নির্বাহী সদস্য আলমগীর কবীর এর নির্দেশনায় বাগমারা উপজেলা শাখা বেলঘরিয়াহাট ইউনিট কোর্ড ২৪২২০০২ এর ক্যাপ্টেপ নুর কুতুবুল আলম পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন।

সহযোগীতায় ছিলেন টিমলিডার এবং উপজেলা অবসরপ্রাপ্ত প্রাণি সম্পদ সহকারী আব্দুর রহমান মন্ডল, সাজু মাহমুদ, শিমুল খান সজীব, স্বেচ্ছাসেবক ছেফাতুল্যা, সোলাইমান মন্ডল, অমিত হাসান, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য সংস্থাটি বিগত শীত মৌসুমে অর্ধশত শীতার্তকে শীতবস্ত্র, ঈদুল আযহায় লাচ্ছা সেমাই, দুধ, চিনি, চাউল, ডাল,আলুসহ খাদ্য সামগ্রী অসহায় মানুষদের হাতে তুলে দেয়। সূত্র জানায় আগামীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন