১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জে দলিল লেখক রহিমের ইন্তেকাল

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ৯:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভবানীগঞ্জে দলিল লেখক রহিমের ইন্তেকাল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির প্রবীণ সদস্য আব্দুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে বসে থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শামীম মীর, সহ সম্পাদক রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, অর্থ সম্পাদক নাজমুল হক, সদস্য আফজাল হোসেন, নইমুদ্দিন, আমজাদ হোসেন, জাহাঙ্গীর আলম সাঁই,শাহিনুর রহমান, মকলেছুর রহমান। তাঁরা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন