রাজশাহীতে করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে সাড়ে ৮ লাখ মানুষ
তথ্য বিবরণী : চলতি মাসের (অক্টোবর) প্রথম সপ্তাহ পর্যন্ত রাজশাহী জেলাতে প্রায় সাড়ে আট লাখ মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানা যায়। সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য অনুসারে, জেলায় এ পর্যন্ত ৮ লাখ ৪৯ হাজার ৯০০ জনকে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
ইতোমধ্যে দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৩০৪ জন। এদিকে চলতি মাসের প্রথম পাঁচ দিনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা আক্রান্তের হার দাঁড়িয়েছে ৪.৫২ শতাংশে। এ পরিস্থিতিতে করোনাভাইরাসের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় ভ্যাকসিন গ্রহণকারীসহ সকলকেই মাস্ক পরিধান করাসহ যাবতীয় স্বাস্থ্যবিধি প্রতিপালন অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
