১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১, ২:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী জেলার চারঘাট থানার বামনদীঘি মধ্যপাড়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা বাবু(২৭) ও পুঠিয়া থানার জয়পুর গ্রামের মোঃ সাজদুর রহমানের ছেলে মোঃ শাহাদত শান্ত(১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ অক্টোবর সকাল ১০.৩০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই সুমন কুমার সাহা ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল ১০.৫০ টায় মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকা হতে আসামী মোঃ মাসুদ রানা বাবু ও মোঃ শাহাদত শান্তকে আটক করে। এসময় আসামীদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন