১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে বিষপান করে কিশোরের আত্মহত্যা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১, ২:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে বিষপান করে কিশোরের আত্মহত্যা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌর সদরের সিংগা গ্রামের শহিদুল ইসলামের কিশোর পুত্র জীবন আলী (১৬) গত (২৮ সেপ্টেম্বর) নিজ বাড়িতে বিষপান করে। বিষয়টি বুঝতে পারলে তাৎক্ষনিক জীবন আলীকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা (২৯সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এরপর ৬দিন রামেক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গত (৩ অক্টোবর) বাড়িতে চলে আসে জীবন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭সময় তার মৃত্যু হয়। এদিকে, ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেন। এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসমত আলী বলেন, শুনেছি প্রেমে ব্যর্থ হয়ে জীবন বিষপানে আত্মহত্যা করেছে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন