হাসপাতালে চিকিৎসাধীন আ’লীগ নেতা কালামের পাশে ডাবলু সরকার
প্রেস বিজ্ঞপ্তি : ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গতকাল বুধবার রাত ১১ ঘটিকায় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের আশরাফ উদ্দিন খান, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, সৈয়দ মনতাজ আহমেদ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গৌতম কুমার দাস, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অরুণ কুমার দেব মনা,
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি মনন কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক জয়, ছাত্রলীগ নেতা আতিক সহ রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে রামেক হাসাপাতালের ৩৯ নং ওয়ার্ডে ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদ হোসেন এর পুত্র ইমন ও হাসাপাতালের ১৪ নং ওয়ার্ডে ০৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাহমিনা বেগম এর পুত্র তাহমিদুর রহমান আশিক এবং হাসাপাতালের ৪৫ নং ওয়ার্ডে সাবেক ছাত্রলীগ নেতা তুহিন এর পিতা তোবারক হোসেন এর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
