সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

চারঘাটে ‘প্রেমে ব্যর্থ’ স্কুলছাত্রের আত্মহত্যা!

Paris
Update : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে পারভেজ রানা (১৭) নামে এক স্কুল পড়ুয়া কিশোর কিটনাশক পান করে আত্মহত্যা করেছে। পারভেজ রানা উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় শলুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।
পারিবারিক সূত্রে জানা যায়, পারভেজ রানা তার একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করতো। ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বার বার প্রত্যাখ্যাত হচ্ছিল। প্রেম ঘটিত এ বিষয় নিয়ে কিছুদিন যাবত হতাশায় ভুগছিল। সর্বশেষ গত মঙ্গলবার (৫ অক্টোবর) ঐ ছাত্রী তার সাথে কথা না বলায় ব্লেড দিয়ে হাতের বিভিন্ন স্থানে কাটাকাটি করে।

পরিবার থেকে তাকে বোঝানোর চেষ্টা করলে বুধবার সকালে জমিতে দেয়া কিটনাশক পান করে আত্নহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পারভেজকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সে গতকাল ভোর ৪ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নাসরুমা বলেন, পারভেজ নামের ঐ শিক্ষার্থীকে আমরা কয়েকবার ওয়াশ করে বিষ উঠানোর চেষ্টা করেছি।

তারপরও অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে রাজশাহী হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। শলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ বলেন, পারভেজ দশম শ্রেণীতে পড়তো। ইদানিং কালে সে নিয়মিত স্কুলে আসতো না। সকালে শুনলাম সে বিষপানে মারা গেছে। স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী বলেন, পারভেজ নামের ঐ ছাত্র প্রেম ঘটিত বিষয়ে কিটনাশক পান করেছিল। আজ ভোরে রাজশাহী হাসপাতালে মারা গেছে। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে পরিবার থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। রাজশাহী হাসপাতালে মৃত্যু বরণ করার লাশ সেখানে আছে।


আরোও অন্যান্য খবর
Paris