রাজশাহীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা
স্টাফ রিপোর্টার : ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক। সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসন আব্দুল জলিল। এছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান, প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক শাহানা আখতার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার শাখা ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ড. নাসিম আখতার।
এছাড়াও মুক্ত আলোচনায় বক্তব্য দেন, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, বাংলাদেশ বেতার মনির হাসান। প্রসঙ্গত, রাজশাহী জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধনের হারের ভিত্তিতে শ্রেষ্ঠ নিবন্ধক পবার দর্শনপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল হাসান, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ ও পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ।

নওগাঁ
নওগাঁ প্রতিনিধি : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশিদ। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, পৌরসভার মেয়র নাজমুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল রশিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খানসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, জন্ম নিবন্ধন থাকলে শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোন বিকল্প নেই। সভায় সরকারি দপ্তরের কর্মাকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্দোক্ত ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
মান্দা
মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টার দিকে ইউএনওর হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের সচিব ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও ইউনিসেফের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে বক্তব্য রাখেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি, বিয়ের নিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, ভোটার তালিকা তৈরি এবং জমি নিবন্ধনে জন্মসনদ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
নাচোল
নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, মেয়র আব্দুর রশিদ ঝালুখান, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, আমিনুল হক, সাদির আহমেদ ভুলু ।এসময় উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, ইউপি সদস্য , সচিব, তথ্য উদ্যোক্তা, গ্রাম পুলিশ।
ইউএনও শরিফ আহম্মেদ জানান, জন্ম – মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হেেব। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সরকার দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত তিনি আরো বলেন এসডিজি লক্ষ্যমাত্রা রয়েছে ২০৩০ সালের মধ্যে আমাদের ৮০শতাংশ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে হবে। উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও ওয়াড সদস্য এবং গ্রামপুলিশদের এখন থেকে ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
