বাগমারার সকল কারিগরি প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজে নবাগত ইউএনও’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সাথে উপজেলার সকল কারিগরি প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যক্ষ জিয়াউল আলম এর পরিচালনায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্য বলেন, কারিগরি শিক্ষা প্রসারের ব্যাপারে সকল প্রকারের সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নয়নে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আতাউর রহমান, শাফিউল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মজনু মোহাম্মাদ, তোফায়ের আহম্মেদ, জালাল উদ্দীন, অধ্যক্ষ শাহাজাহান শেখ, আব্দুল মজিদ, প্রধান শিক্ষক নূরুর ইসলাম, ফজলুল হক, অহিদুল ইসলাম প্রমুখ।
