১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আ’লীগ নেতা অসুস্থ্য হাসেন মন্ডলের চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র লিটন

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ৮:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আ’লীগ নেতা অসুস্থ্য হাসেন মন্ডলের চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সভাপতি মোঃ হাসেন মন্ডল অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় চন্দ্রিমা থানার মোড় এলাকার বাড়িতে মোঃ হাসেন মন্ডলকে দেখতে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

একই সঙ্গে মোঃ হাসেন মন্ডলকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ও তাঁর উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন মেয়র মহোদয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী, ১৯নং ওয়ার্ড (উত্তর) যুবলীগ সভাপতি কুদ্দুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন