১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘার স্বনামধন্য প্রধান শিক্ষক মসলেম উদ্দিন মন্ডলের ইন্তেকাল

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ৮:০১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘার স্বনামধন্য প্রধান শিক্ষক মসলেম উদ্দিন মন্ডলের ইন্তেকাল
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : বাঘার স্বনামধন্য প্রধান শিক্ষক মসলেম উদ্দীন মন্ডল (৮৪) ইন্তেকাল (ইন্নালিল্লাহি….রাজিউন)। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বার্ধক্যজনীত কারণে তিনি ইন্তেকাল করেন। এদিন সন্ধা ৭টায় দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রয়াত এই আলোকবর্তিকা জিবদ্দশায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। সেখান থেকে ১৯৭২ সালে গড়গড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এই বিদ্যালয়েই কর্মরত থেকে ২০০৩ সালে আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবনের ইতি টানেন। ১৯৩৭ সালে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন তিনি।

শিক্ষা জীবনে তিনি ১৯৫৫ সালে কালিদাশখালি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর রাজশাহী কলেজ এইচএসসি ও বিএ পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে প্রথমে দর্শন ও পরে ইংরেজিতে এমএ পাশ করেন। প্রয়াত শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে নিজ বাড়ি প্রাঙ্গনে ফুল দিয়ে শ্রদ্ধা ও স্মৃতিচারণ করেন, তাঁর ছেলে-মেয়ে, সহকর্মী ও ছাত্রছাত্রী। তারা বলেন, একজন ছাত্রকে গড়ে তোলার জন্য যার শাসন আর সোহাগ ছিল সব সময়। দর্শন ও ইংরেজি সাহিত্যে যার জ্ঞান ছিল অপরিসীম। শিক্ষকতা জীবনে বাঘা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। পিতা ছফের উদ্দিনের ৩ ছেলে ৫ মেয়ের মধ্যে বড় সন্তান ছিলেন গুনী এই শিক্ষক। মৃত্যুকালে ছেলে-মেয়ে ছাড়াও হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী ও গুনগ্রাহী রেখে যান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন