বসতি দিবসে ব্র্যাক ইউডিপি ও রাসিকের যৌথ আয়োজনে র্যালী
প্রেস বিজ্ঞপ্তি : ‘পরিবেশ বান্ধব নগর গড়ি, কার্বন নিঃসরণ সীমিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ^ বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বড়কুঠি সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
সভায় জানানো হয়, ব্র্যাক মহানগরীর ১৬টি ওয়ার্ডে ২৪ হাজার পরিবারের ৯১ হাজার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। ইতোমধ্যে ৪০টি গৃহ নির্মাণ, বিভিন্ন ওয়ার্ডে রাস্তা নির্মাণ, ড্রেন, ফুটপাত নির্মাণ, গভীর নলকুপ স্থাপন, বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে আবর্জনা অপসারণে হুইল ব্যারো প্রদান করেছে। এছাড়াও ৭২১ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৪ শতাধিক বেকার যুবক যুবতীকে পেশাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ, বিউটিশিয়ান,
সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়াও করোনাকালীন সময়ে ১০ হাজার ৫৫৩ জনকে প্রত্যেককে নগদ ১৫০০ টাকা প্রদান করা হয়েছে। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান।
