রাসিক অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম,
সচিব মশিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরানুল হক, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, (ভারপ্রাপ্ত) নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, ভ্যাটেরিনারী সার্জন ডা. ফরাদ উদ্দিন, প্রধান কর নির্ধারক মুঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুল, সম্পত্তি কর্মকর্তা আবু নুর মোঃ মতিউর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
