রাকাব’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ লালমনিরহাট এ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা সামগ্রী বাবদ ৫টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়। জেলা প্রশাসক, লালমনিরহাট মোঃ আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন এসমস্ত চিকিৎসা সহয়তা সামগ্রী লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় এর নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রংপুর বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী। এছাড়াও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লালমনিরহাট জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
