সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

২৪ ঘণ্টায় কমেছে শনাক্তের হার, বেড়েছে করোনায় মৃত্যু

Paris
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

এফএনএস : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৬৯৪ জন এবং মারা গেছেন ২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬১৪ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন। গত সোমবার ১৮ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। গত সোমবার এই হার ছিল ৩ দশমিক ১৯ শতাংশ। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ৪২২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৪৯৯টি। এখন পর্যন্ত ৯৮ লাখ ৪৪ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৮৪ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৮ জন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছরের মধ্যে একজন, ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন,

৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ১১-২০ বছরের মধ্যে একজন এবং ০-১০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে একজন, খুলনায় ২ জন, বরিশালে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৯ জন, বেসরকারি হাসপাতালে ২ জন এবং বাড়িতে ২ জন।


আরোও অন্যান্য খবর
Paris