সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

১০ অক্টোবর থেকে প্রকাশিত হচ্ছে রাবি ভর্তি পরীক্ষার ফল

Paris
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে জনসংযোগ প্রশাসক ড. মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার(২৮ সেপ্টেম্বর) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় ফল প্রকাশের এ তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও, সভায় ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ১ম বর্ষের ভর্তির সময় নির্ধারণ করা হয় এবং ১লা ডিসেম্বর থেকে ১ম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris