মেয়রের সাথে রাজশাহী কলেজের নয়া অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক।
গতকাল সোমবার সন্ধ্যায় নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান সহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
