তানোরে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে পুলিশের সভা
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে স্বারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার তানোর থানা পুলিশের উদ্যোগে ও তানোর থানার ওসি রাকিবুল হাসানের সভাপতিত্বে থানা চত্ত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সার্কেল ইন্সপেক্টর পরিমল চন্দ্র, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন তানোর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শ্যাম কুমার দত্তসহ উপজেলার প্রতিটি স্বার্বজনীন মন্দির কমিটির সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এছাড়াও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে সচেতন থাকার নির্দেশ প্রদান করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। উপজেলার প্রতিটি মন্দিরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
