রাজশাহীতে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন
স্টাফ রিপোর্টার : “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় শিশু একাডেমির মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। রাজশাহী জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশুদের নাচ-গান পরিবেশন ও মিষ্টি মুখ করানো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা।
শিশু একাডেমির সংগীত বিভাগের ছাত্রী লাব্বিকা নাওয়াজ সহিষ্ণুতা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন আবৃত্তি বিভাগের মাহ্দিয়্যাত মায়িশাহ্ ও সায়র আজাদ নানক। এছাড়া এসময় শিশু একাডেমির শিক্ষক আব্দুর রোকন মাসুম ও কাবেরি দেবনাথ সহ ১৭ জন এতিম শিশু, নদী ভাঙ্গনে ঘরহারা পরিবারের ২ জন শিশু, পারিবারিক কলহে বিচ্ছিন্ন পরিবারের ২৪ জন শিশু সহ শিশু একাডেমির শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
