সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাংলাদেশে ছুটে এলেন শ্রীলেখা

Paris
Update : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

এফএনএস : বাংলাদেশেই ছিল শ্রীলেখা মিত্রের শেকড়। দেশ ভাগের পর অগণিত বাঙালির মতো তাঁদের পরিবারও এ ভূমি থেকে চলে গিয়েছিলেন এপার বাংলায়- অর্থাৎ ভারতে। ছোট থেকেই বাবার মুখে বাংলাদেশের গল্প শুনেই বড় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি বাবাকে হারিয়েছেন কলকাতার এই অভিনেত্রী। এখনো যেন বাবার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তাঁর ফেসবুক পেইজে চোখ বুলালেই বোঝা যাবে সে কথা। বাবার ছবি থেকে কথা, নানা স্মৃতি উঠে এসেছে সেখানে। তবে সম্প্রতি বাবার সঙ্গে কাটানো এক দারুণ সুন্দর স্মৃতি নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শ্রীলেখা। তাঁদের একসঙ্গে বাংলাদেশ ভ্রমণের স্মৃতি।

ফেসবুকে করা সেই পোস্টে শ্রীলেখা লিখেছেন, ‘মাদারীপুর ঘটমাঝি গ্রামে জমিদারবাড়ির গল্প শুনে বেড়ে ওঠা। মিত্তিরদের পূজা, মিত্তিরদের ঘাট, মিত্তিরদের বাজার, পোস্ট অফিস, শ্মশান অগণিত মানুষের মতো দেশভাগের শিকার আমরাও।’ এর পরেই ছোটপর্দার এক রিয়ালিটি শো-তে ঠিক এই কথাগুলোই একবার বলেছিলেন অভিনেত্রী। সে কথা কানে যায় বাংলাদেশের দুই স্বনামধন্য তারকা অভিনেতা আলমগীর ও গায়িকা রুনা লায়লার। দেরি না করে তাঁরা আমন্ত্রণ জানান শ্রীলেখা ও তাঁর বাবাকে। আমন্ত্রণ গ্রহণ করেছিলেন শ্রীলেখা ও তাঁর বাবা।

অভিনেত্রীর কথায়, ‘শিকড়ের টানে বাপ-বেটি মিলে চলে গেলাম দেশের বাড়ির খোঁজে।’ এরপর সেলেব জুটি রুনা লায়লা ও আলমগীরের বাড়িতে অভাবনীয় যত্নআত্তি পেয়ে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন শ্রীলেখা। সেই আপ্যায়ন পাওয়ার কথা নিজেই এই ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন তিনি। শুধু তা-ই নয়, আলমগীরের সহায়তায় খুঁজে বের করেছিলেন ফেলে আসা ভিটামাটিও। দীর্ঘ বছরের স্বপ্ন পূরণ হয়েছিল শ্রীলেখার বাবার। এটুকুই শ্রীলেখা মিত্রের কাছে সান্ত্বনা, তৃপ্তি।


আরোও অন্যান্য খবর
Paris