সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শাহরুখ পুত্র মাদক পার্টি থেকে আটক

Paris
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

এফএনএস : মাদকের পার্টি থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার রাতে মুম্বাইয়ের একটি ক্রুজ পার্টিতে অভিযান চালিয়েছে এনসিবি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সময়ে কোর্ডেলিয়া ক্রুজ এমপ্রেস শিপের কিছু যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তারা। এর মধ্যে আরিয়ান খানও রয়েছেন। এনসিবি আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে সংবাদমাধ্যমটিতে জানান, আরিয়ান খানের বিরুদ্ধে কোনো চার্জ গঠন এবং তাকে গ্রেপ্তারও করা হয়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, এনসিবি কর্মকর্তারা আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছেন।

নিউজ ১৮ জানিয়েছে, শনিবার রাতে কোর্ডেলিয়া ক্রুজ শিপটি মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়। মাঝ সমুদ্রে যাওয়ার পর পার্টি শুরু হয়। এরপর এনসিবি কর্মকর্তারা অভিযান চালিয়ে বুঝতে পারেন সেখানে মাদক পার্টি চলছে। এ ছাড়া এই ক্রুজ শিপ থেকে কোকেইন, হাশিশ, এমডি-এর মতো মাদক পাওয়া গেছে। সমীর ওয়াংখেড়ে আরো জানান, তিনি ও তার সঙ্গীরা যাত্রী সেজে শিপটিতে ছিলেন। মাঝ সমুদ্রে যাওয়ার পর পার্টি শুরু হয়। পার্টির এন্ট্রি ফি ১ লাখ রুপি। সেখানে মাদক সেবন হচ্ছিলো। বিষয়টি জটিল বলে উল্লেখ করেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris