সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

থানায় জিডি করলেন অভিনেত্রী কবরী পূত্র

Paris
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

এফএনএস : প্রয়াত অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। তার গুলশানের বাড়িতে আবার অচেনা লোকজনের আনাগোনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিনেত্রীর ছোট ছেলে শাকের ওসমান অভিযোগ করে বলছেন, তাদের বাড়িটি দখলের অপচেষ্টা করেছে। গত ২৮ সেপ্টেম্বর এ বিষয়ে কবরীর ছেলে শাকের চিশতি গুলশান থানায় একটি জিডিও করেছেন। গুলশান থানায় জিডি সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে কবরীর গুলশান লেক পাড়ের বাসায় তার ছেলে সিসি ক্যামেরায় দেখতে পান যে কিছু লোক তাদের বাসার গ্রাউন্ড ফ্লোরের বাতি নিভিয়ে দিয়েছে।

এর ঠিক ২০ মিনিট পর অর্থাৎ ২টা ৫০ মিনিটে সিসি ক্যামেরায় তিন ব্যক্তিকে বাসার সিঁড়ি দিয়ে তিনি নামতে দেখেন। এমন অবস্থায় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে ডাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অচেনারা মোটরসাইকেল যোগে সেখান থেকে চলে যায় বলেও জিডিতে উল্লেখ করেন তিনি। ২৭ সেপ্টেম্বর শাকের চিশতীর ফোনে ঘটনাস্থলে যাওয়া গুলশান থানার উপপরিদর্শক আজিজুল হককে বলেন, ‘ওই দিন রাতে শাকের চিশতী সাহেবের ফোনে আমরা কবরীর বাসায় যাই।

সেখানে কিছু লোকজন এসেছিল বলে আমরা জানতে পেরেছি। তারা কে বা কি উদ্দেশ্য এসেছিল আমরা তা জানি না। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’ উল্লেখ্য, প্রয়াত অভিনেত্রী কবরী বেঁচে থাকতে ২০১৮ সালে বাড়িটির দুই ফ্ল্যাট মালিকের সঙ্গে তার ঝামেলা চলছিল। এই ঝামেলাকে কেন্দ্র করে তাকে লাঞ্চিত করা হয়েছে উল্লেখ করে তখন একটি জিডি করেছিলেন গুলশান থানায়। তিনি তখন অভিযোগ করে বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন, তার বাড়িটি দখলের চেষ্টা করছে একটি চক্র।


আরোও অন্যান্য খবর
Paris