১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অবৈধভাবে বৃক্ষ নিধন, পুকুর ভরাট রোধে রাজশাহী ডিসি অফিসের সামনে মানববন্ধন

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ৮:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অবৈধভাবে বৃক্ষ নিধন, পুকুর ভরাট রোধে রাজশাহী ডিসি অফিসের সামনে মানববন্ধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রবিবার রাজশাহী ‘সামাজিক প্রগতি ও পরিবেশ পননুদ্ধার কেন্দ্র (স্পেস)’ সংস্থার উদ্যোগে অবৈধভাবে বৃক্ষ নিধন ও পুকুর এবং জলাশয় ভরাট রোধ ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সভাপতি জামাত খান, জীব বৈচিত্র সংরক্ষণ এর যুগ্ম আহবায়ক মোঃ রায়হান উদ্দিন হালিম; প্রভাব, রাজশাহী এর বিভাগীয় সমন্বয়কারী, কে. এম. ওবায়দুর রহমান এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের এ.কে.এম জোনায়েদ হোসেন; ও বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন স্পেস সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামরান হাফিজ। মানববন্ধনে বক্তারা বলেন, পুঠিয়া উপজেলা কমপ্লেক্স এর মধ্যে বহু গাছ কাটা হয়েছে এবং অবাধে বৃক্ষ নিধন চলছে। শতবর্ষী এই সমস্ত বৃক্ষ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এক অপরিহার্য উপাদান। পরিবেশ রক্ষা করতে গাছ অপরিহার্য ভূমিকা পালন করে। পাশাপাশি রাজশাহী শহরের বিভিন্ন পুকুর ও জলাশয় রাতের আধারে ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। রাজশাহী মহানগরে তথা রাজশাহী জেলার ইকো-সিস্টেম বিনষ্ট করা হচ্ছে। রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে মরুকরণ চলছে। বক্তব্য শেষে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত স্বারকলিপি রাজশাহী জেলা প্রশাসকের বারাবরে প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন