১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে হাতকড়া পরা অবস্থায় পদ্মায় লাফ, ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ৭:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে হাতকড়া পরা অবস্থায় পদ্মায় লাফ, ভারতীয় নাগরিকের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাত থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী নগরীর বিপরীতে পদ্মা নদীর ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম ভরত মণ্ডল (৩৩)। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার চকরাজাপুর পশ্চিম কলোনি গ্রামে তার বাড়ি। বাবার নাম তারাপদ মণ্ডল। গতকাল রোববার ভোর ৬টার দিকে ত্রিমোহনী এলাকায় ভরতের লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে রাজশাহীর কাটাখালী থানায় একটি মামলা করেছে বিজিবি। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানান, রাতে ভরত মণ্ডল ১০০ বোতল ফেনসিডিল নিয়ে বাংলাদেশে ঢোকেন। এ সময় তিনি বিজিবির ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির সদস্যদের হাতে ধরা পড়েন। বিজিবি সদস্যরা তাকে নৌকায় করে আনছিলেন। তখন হাতকড়া পরা অবস্থায় তিনি নদীতে ঝাঁপ দেন। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এরপর ভোরে বিজিবি লাশ পাওয়ার কথা পুলিশকে জানায়।

দুপুরে বিজিবি একটি অপমৃত্যুর মামলাও করে। পরে পুলিশ ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য ঘটনাস্থলের দিকে রওনা হন। ওসি আরও জানান, ভরতের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাটি নৌ-পুলিশ তদন্ত করবে। আর মৃত ভরতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। তারপর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন