রাজশাহীতে উপজেলা পরিষদ কমিটির কার্যপরিধি অবহিতকরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার কতৃক বাস্তবায়িত কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ কমিটির কার্যপরিধি অবহিতকরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২য় ব্যাচ প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার এর উপপরিচালক শাহানা আখতার জাহান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল উপজেলা কমিটিকে কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, উপজেলা কমিটি সক্রিয় হলে উপজেলার সুষম উন্নয়ন নিশ্চিত করা যাবে।
আট কমিটির সদস্য সচিব সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্টের কর্মকতাবৃন্দ কমিটিসমূহ সক্রিয় করতে আন্তরিক সহযোগিতা করবেন বলে জানান তিনি। স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহানা আখতার জাহান জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপজেলা কমিটিকে সক্রিয় করা গেলে কার্যকর ও গণমূখী উপজেলা পরিষদ নিশ্চিত করা সম্ভব হবে এবং পাশাপাশি এটি করা গেলে উপজেলার বিভিন্ন দপ্তরের উপর কাজের চাপ লাঘব হবে। আরো উপস্থিত ছিলেন, প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের ৮টি কমিটির মোট ৫০জন সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, প্রশিক্ষণে স্থানীর সরকার বিভাগ কর্তৃক জারিকৃত উপজেলা কমিটির কার্যপরিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় এই প্রশিক্ষণ সেসনকে অত্যন্ত কার্যকর হিসাবে অভিহিত করেন।
