নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নগরীতে নিসচা’র কর্মসূচি
প্রেস বিজ্ঞপ্তি : ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিবাদ্য নিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে গতকাল রোববার বিকেলে রাজশাহী মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্বর (রেল গেট), সিটি কর্পোরেশন মোড়সহ বিভিন্ন সড়কে ট্রাফিক ক্যাম্পেইন,স্বাস্থ্য বিধি ও সড়ক আইন মেনে চলার আহবান জানিয়ে প্রচার কর্মসূচী পালন করা হয় এবং সড়ক দুর্ঘটনা রোধকল্পে লিফলেট,
করোনাভাইরাস প্রতিরোধে সম্ভাব্য করণীয় পুস্তক ও মাস্ক বিতরণ করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সমাজকল্যান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক- সাবান আলী দিলীপ, কাযকরী সদস্য- রাকিবুল ইসলাম রকি, তানজিম মোরশেদ তমাল প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
