১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মরহুম ড্রাইভার হ্যাভেন স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ৭:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মরহুম ড্রাইভার হ্যাভেন স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির সদস্য ড্রাইভার লোকমান হোসেন (হ্যাভেন) এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ আসর নগরীর রেলগেট সংলগ্ন পিকআপ স্টান্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি মোঃ শামিম,

সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, কোষাধ্যক্ষ মোঃ ফারুক, সহ-কোষাধ্যক্ষ মোঃ রতন আলি, সড়ক সম্পাদক মোঃ সোহাগ, প্রচার সম্পাদক মোঃ সোহেল শেখ ডানু, দপ্তর সম্পাদক রঞ্জন রায়, কার্যকরী সদস্য মোঃ রফিক, মোঃ মানিক, মোঃ করিম, মোঃ মাসুদ, মোঃ দুলাল, মোঃ রুবেল প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রাজশাহী রেলওয়ে স্টেশন জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ সাইদুর রহমান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন