সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

চক্ষু বিশেষজ্ঞ ডা. নাইমুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Paris
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী রোগীর সাথে চিকিৎসকের প্রতারণার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে রাজশাহী চেম্বর অব কমার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে চক্ষু বিশেষজ্ঞ ডা. নাইমুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন চেম্বরের সাবেক পরিচালক হারুনুর রশীদ। লিখিত অভিযোগে তিনি জানান, তার স্ত্রী লায়লা রশীদ চোখের সমস্যায় পড়লে চিকিৎসক নাইমুল হকের স্মরনাপন্ন হন। সে সময় তিনি একটি ইনজেকশনের জন্য ৩০ হাজার টাকার কথা জানান। পরে তা বাদ দিয়ে ৯ হাজার টাকার ইনজেকশন পুশ করা হয়।

এভাবে তিনটি ইনজেকশন পুশ করে মোট ৪৬ হাজার টাকা নেয়। হারুনুর রশীদ আরও বলেন, ৪৬ হাজার টাকা নিয়ে তিনটি ইনজেকশন করা হলেও চোখের কোন উন্নতি হয়নি। এর পর আবারো অপারেশন করার কথা বলেন চিকিৎসক নাইমুল হক। এছাড়াও চিকিৎসার জন্য তার কাছ থেকে কয়েকগুন বেশি টাকা নেয়া হয়েছে। তিনি বলেন, পরে চিকিৎসক ডা. মাহফুজুল ইসলামকে দেখানো হয়। তিনি পরীক্ষা করে জানান তার স্ত্রীর চোখে ইনজেকশন দেয়ার লক্ষন নেই। যদি দিয়েও থাকে তবে ইনজেকশনের নামে স্যালাইন পানি পুশ করা হয়েছে।

পরে তিনি ৯০ হাজার টাকা নিয়ে তিনটি ইনজেকশন করে। এতে তার স্ত্রীর চোখ ভাল হয়ে যায়। হারুনুর রশীদ আরও বলেন, ডা. নাইমুল হকের এই প্রতারণার প্রতিকার চেয়ে চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দের কাছে গিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। ফলে তিনি বাধ্য হয়ে সাংবাদ সম্মেলনের আয়োজন করেছি। কারণ এ ধারণের প্রতারণার শিকার যেন আরও কেউ না হয়। চিকিৎসক নাইমুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হারুনুর রশীদ।


আরোও অন্যান্য খবর
Paris