২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা
বিজ্ঞাপন

তোফায়েল আহমেদ, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক দম্পতির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার সাহাবাজপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাহাবাজপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ মেহেদী হাসানের পরিবারের সঙ্গে তাদের নিকট আত্মীয়দের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২ জুন মেহেদীর মা প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই প্রতিপক্ষ পরিবারটিকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ। এজাহারে বলা হয়, গত ১৯ জুন রাত ১টার দিকে অভিযুক্তরা কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মেহেদীর বাবা মোঃ রমজান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার মাকেও ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে দুজনকেই মারধর করে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত দম্পতির ছেলে মোঃ মেহেদী হাসান বাদী হয়ে সাপাহার থানায় মামলা দায়ের করেছেন। এবিষয়ে সাপাহার থানার ওসি মিজানুর রহমান বলেন, মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন