সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত

Paris
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

রুবেল সরকার : রাজশাহীতে রোববার (২১ জুন) বিকালে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহীর আয়োজনে হাই-টেক পার্ক সংলগ্ন আই-বাঁধ এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব এরশাদ আলী ঈশা, ভারতীয় সহকারী হাই কমিশনার জনাব মনোজ কুমার এবং জনপ্রিয় অভিনেত্রী জনাবা সঞ্চিতা দত্ত।
‘যোগ ফর হেলদি এজিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু বলেন, “যোগব্যায়াম কেবল শারীরিক কসরত নয়, এটি একটি জীবনদর্শন। এটি আমাদের কর্মব্যস্ত জীবনে মানসিক ভারসাম্য রক্ষা করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুস্থ সমাজ গঠনে দারুণ ভূমিকা রাখে। নিয়মিত যোগচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব।” ভারতীয় সহকারী হাই কমিশনার জনাব মনোজ কুমার তার বক্তব্যে বলেন, “যোগব্যায়াম হলো বিশ্ব শান্তির প্রতীক। ভারত ও বাংলাদেশের সংস্কৃতিতে সুস্থতার যে মেলবন্ধন, যোগ দিবস তারই প্রতিফলন। যোগব্যায়াম চর্চার মাধ্যমে আমাদের মধ্যেকার মৈত্রী আরও সুদৃঢ় হবে এবং সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষ শারীরিক ও মানসিকভাবে আরও কর্মঠ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।” অনুষ্ঠানে বক্তারা সুস্থ ও সুন্দর জীবনযাপনে যোগব্যায়ামের গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। শারীরিক ও মানসিক প্রশান্তি অর্জনে নিয়মিত যোগব্যায়ামের চর্চা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান অতিথিবৃন্দ। আয়োজনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 


আরোও অন্যান্য খবর
Paris