মেয়রের সাথে বগুড়া চেম্বার সভাপতির সৌজন্য সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই পরিচালক ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন। গতকাল শনিবার বিকেলে নগর ভবনে মেয়র মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় মেয়রের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও এফবিসিসিআই পরিচালক ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
