দুর্গাপুরে শাপলা ফল তুলতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজালখলসী জাগিরপাড়া গ্রামে নদীতে শাপলা ফুলের (ফল) তুলতে নেমে পানিতে ডুবে মেকুর কারিগর (৭০) নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত শুকুর কারিগরের ছেলে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মেকুর বাড়িরপাশে আইচাঁন নদীতে শাপলা ফুলের (ফল) তুলতে নামলে এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে ওই এলাকার গ্রামপুলিশ বুলবুল আহম্মেদ জানান, বৃদ্ধ মেকুরের বাড়িরপাশ দিয়ে আইচাঁন নদী রয়েছে।
সেখানে শাপলা ফুল ফুটে ফলে রুপ নিয়েছে। এলাকার সব বয়সী লোকজন ওই নদী থেকে সেই শাপলা ফুলের ফল উত্তোলণ করে। গতকাল শনিবার মেকুর ওই নদীতে ফল তুলতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাঁর মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা ওই নদী থেকে তার মৃত দেহ উদ্ধার করে। রিপোর্ট লেখার আগ পর্যন্ত বৃদ্ধ মেকুরের লাশ দাফনের প্রস্তুতি চলছিল।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
