১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে পুকুরে বাথরুমের মল নামিয়ে মাছ নিধনের অভিযোগ!

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ৩:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে পুকুরে বাথরুমের মল নামিয়ে মাছ নিধনের অভিযোগ!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পুকুরে বাথরুমের মল নামিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করেছেন এবং দুর্গাপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন ভূক্তভোগী পুকুরের লীজগ্রহিতা আরিফ হোসেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার নারায়নপুর গ্রামের কাইমুদ্দিনের পুত্র আরিফ হোসেন বাড়ীর পাশে নিজের ও প্রতিবেশীর কাছ থেকে ৩বিঘা আয়তনের পুকুর লীজ নিয়ে আড়াই বছর থেকে মাছ চাষ করে আসছেন। পুকুরের লীজ গ্রহীতা আরিফ হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ১সেপ্টেম্বর শুক্রবার রাতে পুকুরের পাশের প্রতিবেশী দেলশাদের পুত্র মোকাদ্দেস আলী শত্রুতা করে মোকাদ্দেস পুকুরে বাথরুমের মল নামিয়ে দিয়ে পুকুরে থাকা রুই কাতলা মৃগেল জাপানিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ থেকে ১২ মন মাছ এবং মাছের পোনা নিধন করে।

যার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ ৮০ হাজার টাকা। শনিবার সকালে পুকুরের পার্শ^বর্তী প্রতিবেশীদের দ্বারা খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি যে মাছ মরে ভেসে আছে। মোকাদ্দেস এর বাথরুমের মল নামিয়ে মাছ নিধন করা হয়েছে প্রতিবেশীর মাধ্যমে জানতে পায়। পরে পুকুরে কেন মল নামিয়ে মাছ নিধন করল এ বিষয়ে আমি মোকাদ্দেসের নিকট বলতে গেলে উল্টো আমাকে তারা হুমকি-ধামকি দেয়। পরে এ বিষয়ে দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টুর কাছে অভিযোগ জানায় এবং দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টুর সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলীর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন