১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে জাতীয় উৎপাদনশীলতা দিবসের সভা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ৩:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে জাতীয় উৎপাদনশীলতা দিবসের সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, ‘উৎপাদনশীলতা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের অন্যতম চাবিকাঠি’। শুধু শিল্প নয় কৃষি ও শিক্ষাসহ অন্যান্য অনেক ক্ষেত্রেই উৎপাদনশীলতার বৃদ্ধি করা যেতে পারে। আধুনিক প্রযুক্তিতে ধারণাসম্পন্ন দক্ষ জনশক্তি, ঞছগ পদ্ধতি প্রয়োগ, দলগত কাজ, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নতকরণে গুরুত্ব আরোপ করেন। মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকল ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধিতে জোর দিয়েছেন। চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে শিল্পক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহারের গুরুত্ব অপরিসীম বলে তিনি মন্তব্য করেন।

সর্বোপরি রাজশাহী জেলায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে জেলা প্রশাসন সবসময় ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল শনিবার রাজশাহী বিসিক এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ (Productivity for Irresistible Advancement). প্রধান অতিথি জাতীয় উৎপাদনশীলতা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আরো বলেন, জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করে। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

উক্ত আলোচনা অনুষ্ঠানে নতুন, সম্ভাবনাময় ও প্রতিষ্ঠিত শিল্প উদ্যোক্তাগণসহ উইমেন চেম্বার অব কমার্স এর প্রতিনিধিবৃন্দ, জেলা প্রশাসন ও বিসিক, রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে অংশগ্রহণকারীগণের মধ্যে ‘কিষাণী’ এর আফসানা আশা, ‘কনিকা সুজ ফ্যাক্টরি’ এর সোহেল রানা, ‘রং রেজিনী বাটিক অ্যান্ড ফ্যাশন হাউজ’ এর আফরোজা আজিজ মুন্নি, ‘এজি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ’ এর প্রো: মো: আব্দুল গনি; ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সপুরা, রাজশাহী’ এর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভুঁইয়া প্রমুখ বক্তব্য পেশ করেন। উপস্থিত বক্তারা সুলভ মূল্যে খাঁটি পণ্য, কাঁচামাল ও যন্ত্রপাতির দক্ষ ব্যবহার,

কর্মস্থলে সুস্থ ও নিরাপদ পরিবেশ বজায় রাখা, প্রযুক্তিতে দক্ষ সচেতন শ্রমিক গড়ার ক্ষেত্রে পর্যাপ্ত প্রশিক্ষণ, বাজার মূল্যায়ন এবং প্রতিযোগিতা সুগম করা, আন্তর্জাতিক বাজারে উন্নতমানের পণ্য রপ্তানি, ক্রেতার মানসিকতার পরিবর্তন সহ নিজ নিজ প্রতিষ্ঠানের ইতিহাস এবং অগ্রযাত্রা তুলে ধরেন। ‘রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টি’ এর পরিচালক মো: সাদরুল ইসলাম শিল্প প্রতিষ্ঠানে জাপানি কঅওতঊঘ পদ্ধতি চর্চা ও প্রয়োগ, শিল্পোন্নয়নে বিসিকের ভূমিকা, উন্নত দেশ গড়ার ক্ষেত্রে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন এবং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টি এর পক্ষ থেকে উৎপাদনশীলতা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।

বিসিক শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী আন্তর্জাতিক বাজারে প্রবেশের উপর জোর দেন এবং দেশের সার্বিক উন্নয়নে সকল ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি জরুরী বলে উল্লেখ করেন। ওয়েব রাজশাহী জেলার সভাপতি আঞ্জুমান আরা লিপি উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে দেশে ও বিদেশে প্রশিক্ষণের উপর তাগিদ প্রদান করেন। তিনি নতুন শিল্পপ্রতিষ্ঠানের স্থায়িত্ব, কর্মী ঝরে পড়া রোধ, মানসম্পন্ন পণ্য দেশের বাহিরে রপ্তানীসহ সকল কাজে সকলকে এগিয়ে আসতে বলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন