সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা

Paris
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

এফএনএস : বাংলা গানের কিংবদন্তি গায়িকা রুনা লায়লা। এযাবতকালে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানের অনেক সিনেমায় কণ্ঠ দিয়েছেন। পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। এবার নন্দিত এই গায়িকাকে আজীবন সম্মাননা প্রদান করছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। বিএমজেএর ৮তম মিউজিক অ্যাওয়ার্ডে রুনা লায়লাকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা। অন্যান্য বিভাগের বিজয়ীদের নামও ঘোষণা করেছে বিএমজেএ।

আজীবন সম্মাননা : রুনা লায়লা, সেরা সঙ্গীতশিল্পী: তাহসান খান (আবদ্ধ রবো না), সেরা গীতিকার: জুলফিকার রাসেল (চোখের ভেতর), সেরা সুরকার: রাজন সাহা (হৃদয় অনুরাগে), সেরা সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (লক ডাউন ঢাকা), সেরা সমালোচক পুরস্কার (পুরুষ): বদরুল হাসান খান ঝন্টু (সাদা কাগজে), সেরা সমালোচক পুরস্কার (নারী): আফরোজা মোমেন (যদি সন্ধ্যা নামে);

সেরা প্রমিজিং শিল্পী : নাদিরা মুক্তা (খুনসুটি মন), বিশেষ জুরি অ্যাওয়ার্ড (সঙ্গীতশিল্পী): তানজিনা রুমা (আঁধার সরিয়ে), সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: গানচিল মিউজিক। এ ছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান (চলচ্চিত্র প্রযোজক- দেবদাস)।
করোনা সংক্রমণের কারণে গতবারের মতো এবারও অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে বিএমজেএ। তবে পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আরোও অন্যান্য খবর
Paris