১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শাকিরাকে বন্য শূকরের আক্রমণ

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
শাকিরাকে বন্য শূকরের আক্রমণ
বিজ্ঞাপন

এফএনএস : বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন শাকিরা। বুধবার বার্সেলোনার একটি পার্কে তার আট বছর বয়সী সন্তানকে নিয়ে ঘোরার সময় ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন এই কলম্বিয়ান পপ তারকা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো বিষয়টি জানিয়েছেন শাকিরা। এই গায়িকা জানান, শূকর দু’টি তার ব্যাগ ছিনিয়ে নেয় এবং পার্কের অন্যত্র গিয়ে সেটি প্রায় ছিন্নভিন্ন করে ফেলে। ব্যাগে তার মোবাইল ফোন, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিল। ছেঁড়া ব্যাগ ভক্তদের দেখিয়ে তিনি লেখেন, ‘দেখুন, শূকর দু’টি আমাকে আক্রমণ করে ব্যাগ ছিনিয়ে নিয়ে কী অবস্থা করেছে।

তারা আমার ব্যাগ জঙ্গনে নিয়ে যায়। এতে আমার মোবাইল ছিল। সবকিছু নষ্ট করে ফেলেছে।’ এরপর ছেলে মিলানকে উদ্দেশ্য করে শাকিরা বলেন, ‘মিলান সত্যটা বলো। বলো, কীভাবে তোমার মাম্মি বন্য শূকরের মোকাবিলা করেছে।’ জানা গেছে, বিগত কয়েক বছর ধরেই বার্সেলোনায় বন্য শূকরের উৎপাত বেড়েছে। ২০১৬ সালে স্পেনের পুলিশ ১ হাজার ১৮৭ ফোন কল পায়। এই কলগুলোতে বন্য শূকরের কুকুরদের আক্রমণ, ট্রাফিক বিঘ্ন ঘটানো, গাড়ির দিকে ধেয়ে আসাসহ নানা অভিযোগ পাওয়া যায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন