১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অনিল কুমারের রোগমুক্তি কামনায় মচমইল মহাশশ্মান মন্দির কমিটির প্রার্থনা

প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ৩:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অনিল কুমারের রোগমুক্তি কামনায় মচমইল মহাশশ্মান মন্দির কমিটির প্রার্থনা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যার অনিল কুমার সরকার করোনায় আক্রান্ত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মচমইল মহাশশ্মান ও কালীমাতা মন্দির কমিটির উদ্যোগে মন্দির চত্বরে অনিল কুমার সরকারের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মচমইল মহাশশ্মান ও কালীমাতা মন্দির কমিটির সভাপতি হীরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে আলোচনা ও

প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মচমইল মহাশশ্মান ও কালীমাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিক, সহ-সভাপতি অজিত কুমার প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সরকার, সাগর কুমার সরকার, কোষাধ্যক্ষ অসিত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক নিতাই শর্মা, সাবেক সভাপতি শ্যামল কুমার সরকার, সদস্য অমর কুমার সরকার প্রমুখ। এ সময় মচমইল মহাশশ্মান ও কালীমাতা মন্দির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন