সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মায়ের কাছে ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা

Paris
Update : শনিবার, ২ অক্টোবর, ২০২১

এফএনএস : ভারতের বেঙ্গালুরুর শহরতলির একটি ফ্ল্যাটে থাকতেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সৌজন্য। বৃহস্পতিবার সকালে নিজের ফ্ল্যাট থেকেই এই অভিনেত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিনেত্রী সৌজন্যর ঘর থেকে চার পাতার একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। যেটি ইংরেজি এবং কন্নড় ভাষায় লেখা। সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেছেন তিনি।

সৌজন্য মানসিক অবসাদে ভুগছিলেন। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনার পর মামলা দায়ের হয়েছে। এরইমধ্যে মামলার তদন্ত শুরু করেছে কুম্বালাগোডু পুলিশ। ২৫ বছর বয়সী সৌজন্য কোড়াগু জেলার কুশালনগর থেকে অভিনয়ের জন্য বেঙ্গালুরু পাড়ি জমান। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে তাকে। ‘চৌকাটু’, ‘ফান’ নামের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এ অভিনেত্রী।


আরোও অন্যান্য খবর
Paris