১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হাসপাতালে ভর্তি মহিলালীগ নেত্রী পলির খবর নিলেন ডাবলু সরকার

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ৮:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
হাসপাতালে ভর্তি মহিলালীগ নেত্রী পলির খবর নিলেন ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী নগরীর ১৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি পলি বেগম অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গতকাল বুধবার রাত ৯ ঘটিকায় তার শারীরিক অবস্থার খবর নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিন খান, নগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, রাবি ছাত্রলীগ কর্মী আল মুক্তাদির তরঙ্গ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন