১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাটোরে রাকাব’র চিকিৎসা সহায়তা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ৮:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নাটোরে রাকাব’র চিকিৎসা সহায়তা সামগ্রী বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ২৯ সেপ্টেম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর সকাল ৯:৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক, নাটোর শামীম আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন এই সমস্ত চিকিৎসা সহায়তা সামগ্রী নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান এর নিকট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার ও রাকাব, প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং এন্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন সেল এন্ড ব্রাঞ্চেস কন্ট্রোল ডিপার্টমেন্ট-এর উপ-মহাব্যবস্থাপক মোঃ মহব্বত আলী বিশ^াস ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাটোর জোনের জোনাল ব্যবস্থাপক শেখ মোঃ রেজাউল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন