অনিল কুমার সরকারের রোগমুক্তি কামনায় পূজা উদযাপন পরিষদের প্রার্থনা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যার অনিল কুমার সরকার করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ভবানীগঞ্জ মাস্টার পাড়া কেন্দ্রীয় মন্দিরে অনিল কুমার সরকারের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিক সহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, ঐক্য, পরিষদের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
