শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

গণ বিশ্ববিদ্যালয়ে ‘সাহিত্য-সাংবাদিকতা’ শীর্ষক কনফারেন্স

Paris
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

এফএনএস : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে অনুষ্ঠিত ‘সাহিত্য ও সাংবাদিকতা’ শীর্ষক এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও গীতিকবি মিজান মালিক।

ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও সাহিত্যিক সরোজ মেহেদীর সঞ্চালনায় কনফারেন্সে বিভাগের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণা ভদ্র ও আবু রায়হান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এতে বিভাগের সিনিয়র শিক্ষক আয়েশা সিদ্দিকা রাত্রি, আতি-উন-নাহার, কায়েস আহমেদ ও শিক্ষক নূর মুহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা সাহিত্য ও সাংবাদিকতার নান্দনিক নানা দিক নিয়ে আলোচনা শেষে শিক্ষার্থীদের করোনার এ সময়ে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ দেন। মিজান মালিক অনুষ্ঠানে তার লেখা বেশ কিছু গান ও কবিতা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি সাহিত্য ও সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে কনফারেন্সের সমাপ্তি ঘটে।


আরোও অন্যান্য খবর
Paris