সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পাবনায় অপু বিশ্বাস

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস শুটিংয়ে অংশ নিতে পাবনা গিয়েছেন। সেখানে তিনি ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। উল্লেখ্য এর আগে গত এপ্রিল মাসে চিত্রনায়ক শাকিব খান পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করেছিলেন। পাবনায় এই লটে পাঁচদিন শুটিং করবেন অপু বিশ্বাস। এই চিত্রনায়িকা বলেন, ‘কিছুক্ষণ আগে পাবনা পৌঁছেছি। বৃহস্পতিবার থেকে শুটিং করবো। এই লটে পাঁচদিনের শুটিং করে ঢাকা ফিরবো।’ উপমা কথাচিত্রের ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন অপু-জয় চৌধুরী।

গত ১৭ মে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়। এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছেন জয়। অপু-জয় ছাড়াও ‘প্রেম প্রীতির বন্ধন’-এ আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে। অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতমাসে মুক্তি পায়। অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ এবং ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris