সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

তৃতীয় লিঙ্গের নারী নুসরাত মৌ নাটকে অভিনয় করলেন

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : বেশ ক’জন ট্রান্সজেন্ডার নারী ও পুরুষ কাজ করছেন মিডিয়াতে। কেউ নিউজ প্রেজেন্টার হিসেবে। কেউ অভিনয়ে। সম্প্রতি এনটিভিতে প্রচার হওয়া নিকুল কুমার মন্ডল পরিচালিত ‘নুরুলের শেষের কবিতা’ নাটকে দেখা গেছে হোচিমিন অভিনয় করেছেন অর্ষার ছোট বোনের চরিত্রে। এবার নাটকে অভিনয় করলেন আরেক ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌ। তার বিপরীতে দেখা যাবে এম এ সালাম সুমনকে। এ বাবুল পরিচালিত ‘ডেলিভারি ম্যান’ নাটকে দেখা যাবে তাকে। এটি রচনা করেছেন বরজাহান হোসেন। এরইমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নুসরাত মৌ বলেন, ‘আমরা সমাজের অবহেলিত একটা গোষ্ঠি। সবসময় বৈষম্যের শিকার হতে হয়।

আমি যেখানেই গিয়েছি সেখানে আমাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। আমাকে বারবার প্রমাণ করতে হয়েছে, মানুষ একজন ট্রান্সজেন্ডার নারী সম্পর্কে যেসব ধারনা পোষণ করেন তা ঠিক নয়। এই প্রথম কোথাও কাজ করতে গিয়ে এত বেশি কমফোর্ট ফিল করেছি, সম্মানের সঙ্গে ইক্যুয়াল ট্রিট পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমাদেরও প্রতিভা আছে। যদি এভাবে সুযোগ করে দিতো আমদের অনেকেই ভালো কিছু করে দেখাতে পারতাম। আমি শোবিজে নিয়মিত কাজ করতে চাই।’ পরিচালক বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি নতুনদের নিয়ে কাজ করতে।

তবে এবারের নাটকে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিলাম। তৃতীয় লিঙ্গের নুসরাত মৌকে নিয়ে কাজ করলাম। আশা করছি এই নাটকটি দর্শকের ভালো লাগবে।’ এম এ সালাম সুমন ও নুসরাত মৌ ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা সুইটি, রজনীগন্ধা, ইমরান হাসু প্রমুখ। জানা গেছে, নাটকটি আগামী শনিবার রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।


আরোও অন্যান্য খবর
Paris