১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভর্তিচ্ছু ছাত্রীদের হলে থাকার ব্যবস্থা করবে রাবি প্রশাসন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ৯:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভর্তিচ্ছু ছাত্রীদের হলে থাকার ব্যবস্থা করবে রাবি প্রশাসন
বিজ্ঞাপন

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের সম্মান ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু মেয়ে শিক্ষার্থী ও অবিভাবকদের আবাসিক হলে থাকার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম। অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, “আমাদের হলগুলোতে সংস্কার কাজ চলমানাধীন। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমরা হলগুলো পরিদর্শন করেছি।

মেয়েদের আবাসিক হলগুলোর কমন স্পেসগুলোতে আমরা মেয়ে ভর্তিচ্ছু ও অবিভাবকদের থাকার ব্যবস্থা করবো। এ লক্ষ্যে আমরা হলগুলো পরিচ্ছন্নকরণের উদ্যোগ নিয়েছি। আশা করছি ৩ অক্টোবর থেকেই আমরা মেয়েদের হলগুলোতে মেয়ে ভর্তিচ্ছুদের রিসিভ করতে পারবো।” উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪, ৫ ও ৬ অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ১ লক্ষ ২৮ হাজার শিক্ষার্থী। এসময় পরীক্ষার্থীদের সাথে উপস্থিত থাকবেন প্রায় আরো ৮০,০০০ অভিভাবক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন