রাজশাহীতে উপজেলা পরিষদ কমিটির কার্যাক্রম পরিচালনা নির্দেশিকার প্রশিক্ষণ উদ্বোধন
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলায় উপজেলা পরিষদ কমিটির কার্যাক্রম পরিচালনা নির্দেশিকার উপর চারদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহানা আক্তার জাহান। স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহানা আক্তার জাহান বলেন, স্থানীয় সরকারের ৫টি স্তরের মধ্যে উপজেলা পরিষদ অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। গণতান্ত্রিক উপজেলা পরিষদ প্রতিষ্ঠার উপজেলা কমিটির সক্রিয়করণের বিকল্প নেই। তিনি কমিটি সকল সদস্যকে নিয়মিত সভার মাধ্যমে উপজেলা পরিষদের সমন্বয় বৃদ্ধি দায়িত্ব প্রদান করেন।
উল্লেখ্য যে, প্রশিক্ষণের প্রথম দিনে বাগমারা উপজেলার ৮টি উপজেলা পরিষদ কমিটির মোট ৫০ জন সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়াও প্রশিক্ষণে উপজেলা কমিটি সমূহ পূর্ণাঙ্গ গঠন কাঠামো, কার্যপরিধির উপর বিস্তারিত আলোচনা করা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় ৪দিন ব্যাপী উপজেলা পরিষদের কমিটির কার্যক্রম পরিচালনা বিষয়ক অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
