১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সভা, বৃক্ষরোপণ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ৯:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সভা, বৃক্ষরোপণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়মাী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মিজানুর রহমান লিটনের সহযোগিতায় ফলদ, বনজ ও ঔষুধী বৃক্ষের চারা রোপন করা হয় এবং নেতৃবৃন্দের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন।

এদিকে ৭৫ তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনীর উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, সদস্য কাউন্সিলর হাচেন আলী, এস.এম. এনামুল হক, জয়নাল আবেদীন, আ’লীগ নেতা ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর,

লিটন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম, ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা নাদিরুজ্জামান মিলন প্রমুখ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, আ’লীগ নেতা আর.কে মোসলেম উদ্দীন সহ দেশবাসীর মঙ্গলকামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন