১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে মহাবিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি আয়েন উদ্দিন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ৮:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে মহাবিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি আয়েন উদ্দিন
বিজ্ঞাপন

মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুড়িয়া মহাবিদ্যালয়ের চারতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পাকুড়িয়া মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও অধ্যক্ষ আসলাম আলী মীরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাখন, জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, কৃষকলীগের সভাপতি আমজাদ হোসেন, যুবলীগের সভাপতি জয়নাল আবেদীনসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন